বিশেষ সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিশেষ সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১

আমিরাতের মানবিক সেবার আওতায় ১২৮ দেশ

আমিরাতের মানবিক সেবার আওতায় ১২৮ দেশ

 

মুহাম্মাদ ইছমাইল, আমিরাত থেকে

করোনাভাইরাসের মহামারিকালে বিশ্বের ১২৮টিরও বেশি দেশে মানবিক সাহায্য পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের যোগাযোগ বিভাগের পরিচালক হিন্দ মনেহ আল ওতাইবা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কোভিড-১৯ সঙ্কট শুরুর পর থেকেই সংযুক্ত আরব আমিরাত মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ১২৮টিরও বেশি দেশে মানবিক সাহায্য পাঠিয়েছে।

এক টুইট বার্তায় তিনি বলেন, কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিশ্বব্যাপী প্রচেষ্টার অংশ হিসেবে দেশটি ১৭ লাখ স্বাস্থ্যকর্মীকে সাহায্য করেছে।

এ সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত লন্ডনের বৃহত্তম প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্র ‘এক্সসিএল লন্ডন’কে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য জরুরি হাসপাতালে পরিণত করেছে। যার নাম রাখা হয়েছে এনএইচএস নাইটিঙ্গেল। চার হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি করোনা আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক সেবা দিচ্ছে।

গত বছর ৩০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ৬০ টন জরুরি চিকিৎসা সহায়তা ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছিলেন।

১২৮টি দেশের মাঝে বাংলাদেশকেও করোনা সঙ্কটে সাত টন মেডিকেল সহায়তা উপহার হিসেবে পাঠিয়েছে দেশটি।

সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১

মিয়ানমারে কী হচ্ছে বোঝার চেষ্টা করছে চীন

মিয়ানমারে কী হচ্ছে বোঝার চেষ্টা করছে চীন

 

মিয়ানমারে শীর্ষ নেতাদের আটকের পর সেনাবাহিনী ক্ষমতাগ্রহণের ঘটনা চীনের দৃষ্টিগোচর হয়েছে। তবে সেখানে সেনা অভ্যুত্থানের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার অপেক্ষায় রয়েছে বেইজিং। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন।

চীনের এ কর্মকর্তা বলেন, মিয়ানমারে কী হয়েছে তা আমরা লক্ষ্য করেছি এবং পরিস্থিতি কী হয় তা আরও বোঝার চেষ্টা করছি।

তিনি বলেন, চীন মিয়ানমারের বন্ধুসুলভ প্রতিবেশী। আমরা আশা করি, মিয়ানমারের সব পক্ষই সংবিধান ও আইনি কাঠামোর আওতায় যথাযথভাবে তাদের মতপার্থক্য পরিচালনা করে রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষা করতে পারবে।

মিয়ানমারে অভ্যুত্থানের পর ক্ষমতাগ্রহণ করেছেন দেশটির সেনাপ্রধান মিন অং হ্লেইং। গতমাসেই মিয়ানমার সফরকালে তার সঙ্গে দেখা করেছিলেন চীন সরকারের অন্যতম শীর্ষ কূটনীতিক ওয়াং ই।

ওয়াং ই’র সফরকালে হ্লেইং মিয়ানমারে সেনা অভ্যুত্থানের কোনো ইঙ্গিত দিয়েছিলেন কি না বা চীন মিয়ানমারে অভ্যুত্থানের নিন্দা জানাবে কি না প্রশ্ন করলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার আগের বক্তব্যই ফের উল্লেখ করেন।

jagonews24

মিয়ানমারে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চীনের। দেশটিতে আগের সামরিক স্বৈরশাসকদের পাশে ছিল বেইজিং, আবার অং সান সু চি নেতা হওয়ার পর তার সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করেছে চীনারা।

সোমবার সকালে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ শীর্ষ নেতাদের আটকের পর এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করেছে ক্ষমতাগ্রহণ করে সেনাবাহিনী।

মিয়ানমারে চীনের যথেষ্ট অর্থনৈতিক স্বার্থ রয়েছে। দেশটির মধ্য দিয়ে তেল-গ্যাস পাইপলাইনের বিশাল প্রকল্প রয়েছে চীনাদের।

তবে উত্তরপূর্বাঞ্চলীয় মিয়ানমারে সহিংসতার কারণে শরণার্থীরা মাঝেমধ্যে সীমান্ত পেরিয়ে চীনে প্রবেশ করে বলে কিছুটা ক্ষোভ রয়েছে বেইজিংয়ের।

রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১

সিঙ্গাপুরে আজও ২৯ জনের করোনা শনাক্ত

সিঙ্গাপুরে আজও ২৯ জনের করোনা শনাক্ত

 

সিঙ্গাপুরে আজও নতুন করে ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ৫৯ হাজার ৫৩৬ জনের শরীরে ভাইরাস শনাক্ত করা হয়েছে। ৩১ জানুয়ারি (দুপুর ১২টা পর্যন্ত) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রোববার আক্রান্তদের মধ্যে সবাই বিদেশফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টেহোম নোটিশে ছিলেন। কমিউনিটি এবং ডরমেটরি থেকে কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়নি।

এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ কোটি ৩১ লাখ ৩২ হাজার ৩৮১ জন। মৃত্যু হয়েছে ২২ লাখ ২৯ হাজার ৪০৫ জনের আর সুস্থ হয়ে উঠেছেন সাত কোটি ৪৭ লাখ ৫৬ হাজার ৫৭৭ জন।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন দুই কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৭৪০ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৫০ হাজার ৩৮১ জন আর সুস্থ হয়েছেন এক কোটি ৬৩ লাখ ২৮ হাজার ৯৫০ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এক কোটি সাত লাখ ৪৭ হাজার ৯১ জনের শরীরে। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৩১২ জন আর সুস্থ হয়েছেন এক কোটি চার লাখ ২২ হাজার ১০৯ জন।

করোনা সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৯১ লাখ ৭৬ হাজার ৯৭৫ জন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ২৩ হাজার ৯৭১ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ লাখ ৯৮ হাজার ২৪৬ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ, যুক্তরাজ্য পঞ্চম, ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম ও জার্মানি রয়েছে দশম অবস্থানে। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম। এছাড়া ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৫২২ জন। এর মধ্যে চার হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওই বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। এরপর ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১

একটি হারোনো বিজ্ঞপ্তি

একটি হারোনো বিজ্ঞপ্তি

 

একটি হারোনো বিজ্ঞপ্তি
নাম মো; রিফাত মন্ডল
বয়স ; ১২থেকে ১৪
গ্রাম " কাবিলপুর খিয়ারপাড়া
থানা "পীরগন্জ
জেলা" রং পুর
আমার ছোট ভাই আগামী কাল ১০ টায় হারিয়ে গেছে। যদি কোনো হৃদয়বান লোক খোজ পেয়ে থাকেন piz যোগাযোগ করুন
01701538500
01305132348








বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

 

মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠুকে দলীয় সব কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা ও সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

jagonews24

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠিতব্য কালকিনি পৌরসভা নির্বাচনে উপজেলা তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম হানিফ সরদারকে দলীয় মনোনয়ন দেয়া হয়। দলীয় নির্দেশনা উপেক্ষা করে আওয়ামী লীগ নেতা সোহেল রানা মিঠু বিদ্রোহী প্রার্থী হন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দলীয় সব কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন, পৌর নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে মিঠু নিজে প্রার্থী হয়েছে। সে গঠনতন্ত্রবিরোধী কাজ করেছে। তাই তাকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ। 

উল্লেখ্য, আগামী ১৪ জানুয়ারি কালকিনি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে এবার মোট ভোটার ৩৩ হাজার ১২২ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ৭৬১জন ও  নারী ভোটার ১৬ হাজার ৩৬১ জন।