চাকরি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চাকরি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

একদিন আগেই শেষ হচ্ছে আয়কর রিটার্ন জমা

একদিন আগেই শেষ হচ্ছে আয়কর রিটার্ন জমা

 

ব্যাংক হলিডের কারণে একদিন আগেই আয়কর রিটার্ন জমা দেয়ার সময় শেষ হচ্ছে। ৩১ ডিসেম্বরের পরিবর্তে করদাতারা আগামীকাল পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু'মেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২০। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায় সেদিন সব ব্যাংকের লেনদেন সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। এমতাবস্থায় আয়কর প্রদান সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম ৩০ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য সম্মানিত করদাতাদের অনুরোধ করা যাচ্ছে।

গত নভেম্বর মাসের শেষ দিকে করদাতাদের ভিড় ও আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত সময়ের শেষে রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে দেয় এনবিআর। ৩০ নভেম্বর ছিল রিটার্ন জমা দেয়ার শেষ দিন। তবে এক মাস বাড়িয়ে তা ৩১ ডিসেম্বর করা হয়।

সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

রূপালী ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

রূপালী ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

 

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) তত্ত্বাবধানে রূপালী ব্যাংক লিমিটেডের ‘সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট)’ পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ ছাড়া লিখিত পরীক্ষাং উত্তীর্ণ প্রার্থীদের অনলাইন আবেদনের সমর্থনে কাগজপত্র জমা দিতে বলেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। ২৭ ডিসেম্বর বেলা দুইটায় শুরু হবে মৌখিক পরীক্ষা।

৩ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ ৫১ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনে (চতুর্থ তলা) অনুষ্ঠিত হবে এ মৌখিক পরীক্ষা।

২৭ ডিসেম্বর ২৬ জনের মৌখিক পরীক্ষা হবে। ২০৪২৬, ২০৪৯৯, ২০৭৩৮, ২০৭৯৯, ২০৯৩০, ২০৯৪১, ২০৯৮১, ২১০০৫, ২১০৭৬, ২১০৮৫, ২১৩৯৩, ২১৫৭৫, ২১৫৮০, ২১৯৯২, ২২০৬৫, ২২০৮৬, ২২২৭১, ২২৩৮৬, ২২৪১৭, ২২৪৩৪, ২২৯৮১, ২৩১৫৫, ২৩২৫৩, ২৩৫২০, ২৩৬৭৮, ২৩৬৯৬ রোল নম্বরের মৌখিক পরীক্ষা হবে এদিন।
২৮ ডিসেম্বর ২৫ জনের মোখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩৭৫৫, ২৩৮৩৮, ২৩৮৪১, ২৩৯৯৫, ২৪৬১৮, ২৪৭০৮, ২৫০৩৬, ২৫০৮২, ২৫২৯৬, ২৫৫৩৬, ২৫৬৭৯, ২৬১৭৭, ২৬২৪৭, ২৬২৫৪, ২৬৩১০, ২৬৫৭৪, ২৬৬৯৬, ২৬৭০৮, ২৬৭৮৪, ২৬৭৮৮, ২৬৮০৮, ২৭১৫৪, ২৭২৬৪, ২৭৪৫১, ২৮৩৬৭ রোল নম্বরের মৌখিক পরীক্ষা হবে ওই দিন।

ব্যাংকার্স সিলেকশন কমিটি জানিয়েছে, মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না, তবে মৌখিক পরীক্ষার সময় ইতিপূর্বে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। দলিলাদির চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রার্থীদের অবশ্যই মৌখিক পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে রিপোর্ট করতে হবে। বিলম্বে রিপোর্ট করার কোনো কারণ কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হবে না।

প্রকাশিত ফলাফলে কোনো কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে, তা সংশোধনের অধিকার বিএসসি সংরক্ষণ করে। প্রার্থী কর্তৃক দাখিল করা অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ তথ্য/দলিলাদির কারণে নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে প্রার্থীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই প্রার্থিতা বাতিল করার অধিকার বিএসসি সংরক্ষণ করে। মৌখিক পরীক্ষা চলাকালীন প্রার্থীদের সার্বক্ষণিকভাবে মাস্ক পরিধান করতে হবে।

মাস্ক পরিধান ছাড়া কোনো পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

ওয়াটারএইড বাংলাদেশে চাকরি সুযোগ

ওয়াটারএইড বাংলাদেশে চাকরি সুযোগ

 

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওয়াটারএইড বাংলাদেশ ‘ফিন্যান্স অফিসার’ পদে লোক নেবে। এ পদে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ২২ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ওয়াটারএইড বাংলাদেশ ‘ফিন্যান্স অফিসার’ পদে কেউ নিয়োগ পেলে তাঁর কর্মস্থল হবে রাজধানী ঢাকা।


 শিক্ষাগত যোগ্যতা

 এমবিএ, মেজর ইন অ্যাকাউন্টিং/ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিংয়ে এমকমসহ সিএ (সিসি)।


বিজ্ঞাপন


অভিজ্ঞতা

আন্তর্জাতিক কোনো বেসরকারি সংগঠনে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


বেতন

আকর্ষণীয় বেতন প্যাকেজ। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা।

আবেদনের প্রক্রিয়া ও আবেদনের শর্তাবলি জানা যাবে ‌www.wateraid.org/bd/finance-officer–এ।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়াটারএইড বাংলাদেশে কাজ করছে ১৯৮৬ সাল থেকে। ৩৪টিরও বেশি দেশে বিশুদ্ধ খাবার পানি, স্যানিটেশন এবং হাইজিন নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে ওয়াটারএইড।

বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানিতে ৬০ জনের চাকরির সুযোগ

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানিতে ৬০ জনের চাকরির সুযোগ

 

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে (এনপিসিবিএল) বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আওতাধীন এনপিসিবিএলে ৫ ধরনের পদে ৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৩ ডিসেম্বর। আবেদন করা যাবে ৩ জানুয়ারি ২০২১ পর্যন্ত।

পদের নাম: সিনিয়র ল্যাব টেকনিশিয়ান (কেমিক্যাল)
পদসংখ্যা: ১৩
পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ৭
পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রনিকস)
পদসংখ্যা: ৭
পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল)
পদসংখ্যা: ৩২
পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান (কুলিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং)
পদসংখ্যা: ১

আবেদনের নিয়ম
অনলাইনে http://npcbl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীর বয়সসীমা ৩ জানুয়ারি ২০২১ সালে সর্বোচ্চ ৩৫ হতে হবে।

রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

রূপালি ব্যাংকের সিনিয়র অফিসার মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

রূপালি ব্যাংকের সিনিয়র অফিসার মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

 রূপালী ব্যাংক

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত রূপালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসারের (লিগ্যাল অফিসার) মোখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি নির্ধারণ হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১৯ প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনে অনুষ্ঠিত হবে এ মৌখিক পরীক্ষা। প্রতিদিন বেলা ২টায় শুরু হবে চাকরিপ্রত্যাশীদের মৌখিক পরীক্ষা।


২০১৮ সালভিত্তিক ৩৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গত ২৩ অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ ১১৯ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

  • ২১ ডিসেম্বরে বেলা ২টায় মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ৩০ জনের রোল নম্বর হলো ১০৯৪, ১১৭৪, ১২০১, ১২২৯, ১২৪৩, ১২৭০, ১২৮১, ১৩২৮, ১৩২৯, ১৪০০, ১৪০৪, ১৪৪৯, ১৪৫৬, ১৪৯২, ১৫১৭, ১৫২০, ১৫২১, ১৫৬০, ১৬০২, ১৬৩৭, ১৬৯২, ১৭৫৪, ১৭৭৯, ১৮০৩, ১৮১৪, ১৮৩১, ১৯০৪, ১৯০৭, ১৯৩৩, ১৯৪৮।

  • ২২ ডিসেম্বরে বেলা ২টায় মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ৩০ জনের রোল নম্বর হলো ১৯৫৩, ১৯৬৭, ২০১২, ২১০৪, ২১৩১, ২১৪৫, ২১৭৬, ২১৯২, ২২২২, ২৩১৫, ২৪১৮, ২৪৩৮, ২৪৯০, ২৫০২, ২৫৭০, ২৬৩১, ২৬৭৫, ২৭১৬, ২৭১৮, ২৭২২, ২৭২৪, ২৮১৩, ২৮৪৫, ২৮৫০, ২৮৫৯, ২৮৮৩, ২৯৪৫, ২৯৮২, ৩০২৩, ৩০২৬।

  • ২৩ ডিসেম্বরে বেলা ২টায় মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ৩০ জনের রোল নম্বর হলো ৩০৩২, ৩১২২, ৩১৩৮, ৩২৮০, ৩৩১৫, ৩৩২১, ৩৩৪৪, ৩৩৪৯, ৩৩৬৩, ৩৩৮৮, ৩৩৯০, ৩৪১৬, ৩৪৩২, ৩৫২৫, ৩৫৪৭, ৩৫৫০, ৩৫৭১, ৩৫৭৬, ৩৫৭৮, ৩৫৮৬, ৩৫৯১, ৩৬৬২, ৩৬৬৬, ৩৬৭৮, ৩৭৫৭, ৩৭৭৬, ৩৮৫৬, ৩৯৩০, ৩৯৬৩, ৩৯৮০।

  • ২৪ ডিসেম্বরে বেলা ২টায় মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ২৯ জনের রোল নম্বর হলো ৪১০০, ৪১৬১, ৪২০০, ৪২৪৯, ৪২৫২, ৪২৭১, ৪৩৩৩, ৪৩৪৯, ৪৩৬০, ৪৩৭১, ৪৩৮৬, ৪৩৮৯, ৪৪২২, ৪৪২৮, ৪৪৩৫, ৪৪৯০, ৪৫৮৮, ৪৫৯৮, ৪৬০৯, ৪৬৪৭, ৪৬৫৩, ৪৬৫৬, ৪৬৫৯, ৪৬৭১, ৪৬৯৫, ৪৭১৯, ৪৭৭৭, ৪৭৮১, ৪৮১০।

প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাদি এবং তাঁদের অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রামাণিক দলিলাদির ফটোকপির একটি সেট ক্রমানুসারে সাজিয়ে মৌখিক পরীক্ষার অব্যবহিত পূর্বে অবশ্যই বিএসসিএর চেকিং বোর্ডে জমা দিতে হবে। এর সঙ্গে মূল কপিও প্রদর্শন করতে হবে।

প্রার্থীদের বিশেষ দ্রষ্টব্য

  • প্রকাশিত প্রার্থী তালিকা (রোল নম্বর), মৌখিক পরীক্ষার সময়সূচিতে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার বিএসসি সংরক্ষণ করে।

  • প্রার্থী কর্তৃক দাখিলকৃত অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ তথ্য/দলিলাদির কারণে নিয়োগপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে প্রার্থীর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ ছাড়াই প্রার্থিতা বাতিল করার অধিকার বিএসসি সংরক্ষণ করে।

  • মাস্ক পরা ছাড়া কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হবে না।

বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

অস্ট্রেলিয়ার গ্লোবাল ট্যালেন্ট ভিসায় এগিয়ে বাংলাদেশিরা

অস্ট্রেলিয়ার গ্লোবাল ট্যালেন্ট ভিসায় এগিয়ে বাংলাদেশিরা

  শিক্ষা, কর্ম ও উন্নত ভবিষ্যতের আশায় প্রতিবছর লাখো অভিবাসী অস্ট্রেলিয়ায় পাড়ি জমাতে চান

শিক্ষা, কর্ম ও উন্নত ভবিষ্যতের আশায় প্রতিবছর লাখো অভিবাসী অস্ট্রেলিয়ায় পাড়ি জমাতে চানছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া বিশ্বের শীর্ষস্থানীয় বাসযোগ্য দেশগুলোর একটি। শিক্ষা, কর্ম ও উন্নত ভবিষ্যতের আশায় প্রতিবছর লাখ লাখ অভিবাসী অস্ট্রেলিয়ায় পাড়ি জমাতে চান।

দেশটির বিভিন্ন পেশার দক্ষ কর্মীর অভাব দূর করতে এবং প্রগতি ও উন্নয়নে অংশ নিতে বিভিন্ন নতুন ভিসা চালু করে অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ। এ ধারাবাহিকতায় গত বছর নভেম্বরে গ্লোবাল ট্যালেন্ট ইনডিপেনডেন্ট (জিটিআই) নামের নতুন একটি ভিসা চালু করে দেশটির সরকার। দেশটির কৃষি, বিজ্ঞান, চিকিৎসা, সাইবার নিরাপত্তা, বাণিজ্য, তথ্যবিজ্ঞানসহ বিভিন্ন প্রযুক্তি খাতে উচ্চতর দক্ষ পেশাদারদের অংশগ্রহণের সুযোগ দিতে এ ভিসা চালু করা হয়েছে। আর যোগ্যতা ও প্রমাণাদি সঠিক থাকলে এ ভিসায় মনোনীত হয়ে অস্ট্রেলিয়ায় স্বল্প সময়ের মধ্যেই কর্ম ও স্থায়ী বসবাসের সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে। বিগত সময়ে বাংলাদেশের নাগরিকেরা এ ভিসায় আবেদন করার দ্বিতীয় সর্বোচ্চ আমন্ত্রণ পেয়েছেন।

কি এই জিটিআই ভিসা

উচ্চ দক্ষ ও মেধাবী ব্যক্তিদের অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়, শিল্প সংস্থা, রাজ্য এবং আঞ্চলিক সরকারের সঙ্গে কাজ করার জন্য আকৃষ্ট করতে নতুন এ জিটিআই প্রোগ্রাম চালু করেছে অভিবাসন বিভাগ। লন্ডন, সাংহাই, সিঙ্গাপুর, বার্লিন এবং ওয়াশিংটন ডিসির মতো বড় শহরগুলোতে গ্লোবাল ট্যালেন্ট কর্মকর্তা রয়েছেন। এই কর্মকর্তারা জিটিআই প্রোগ্রামের জন্য যোগ্য ব্যক্তিদের বাছাই করে অস্ট্রেলিয়ায় বসবাসের আমন্ত্রণ জানাবেন। অভিবাসন বিভাগ এমন ব্যক্তিদের সন্ধান করছে, যাঁরা মনোনীত সাতটি খাতের মধ্যে যেকোনো একটিতে দক্ষ এবং এমন বেতন পাওয়ার যোগ্য উচ্চ আয়ের বলে বিবেচিত হবে। এ ছাড়া নির্ধারিত বিষয়ে ডক্টরেট, মাস্টার্স বা স্নাতকে উচ্চ ফলাফলপ্রাপ্তরাও আমন্ত্রণ পেতে পারেন এ ভিসায়।


গ্লোবাল ট্যালেন্ট ভিসায় বাংলাদেশিরা আমন্ত্রণ পেয়েছেন অনেক বেশি
গ্লোবাল ট্যালেন্ট ভিসায় বাংলাদেশিরা আমন্ত্রণ পেয়েছেন অনেক বেশি 
ছবি: সংগৃহীত

ভিসা কতজন পাবেন

বিশ্বব্যাপী সার্বিক পরিস্থিতির কথা বিবেচনায় রেখে আগে যেখানে ৫ হাজার ছিল, এবার ২০২০–২১ অর্থবছরে ১৫ হাজার ভিসা মঞ্জুর করার কথা রয়েছে।

কোন পেশায় পাওয়া যাবে মনোনয়ন

জিটিআই ভিসায় কোনো পেশা নির্দিষ্ট করা নেই। তবে সাতটি খাত বা বিষয়ে উচ্চ দক্ষতা থাকার কথা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ বিষয়গুলো হলো কৃষি, বিজ্ঞান, চিকিৎসা, সাইবার নিরাপত্তা, বাণিজ্য ও তথ্যবিজ্ঞান।

বেতনের আবশ্যিক শর্ত

জিটিআই ভিসায় আবেদন করার আমন্ত্রণ পেতে বেশ কয়েকটি আবশ্যিক শর্ত রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হলো আবেদনকারীকে এটা ব্যাখ্যা করতে হবে যে, যে পেশায় তাঁর দক্ষতা রয়েছে, সে পেশায় অস্ট্রেলিয়ায় তিনি এক বছরে ১ লাখ ৫৩ হাজার ৬০০ অস্ট্রেলীয় ডলার বা তার বেশি বেতন পেতে পারবেন।

বাংলাদেশিরা তুলনামূলক বেশি পাচ্ছেন এ ভিসা

পূর্বাপর ফলাফলের ভিত্তিতে দেখা যায়, এই সময়ে ইরানি নাগরিকেরা সর্বাধিক আমন্ত্রণ পেয়েছেন। এই সময়কালে ইরানের নাগরিকদের মোট ৫৩৯টি আমন্ত্রণ জারি করা হয়েছিল। এরপরই রয়েছে বাংলাদেশের অবস্থান। এই সময়ের মধ্যে ৩৮৪ জন বাংলাদেশি নাগরিক ভিসা আবেদন করার আমন্ত্রণ পেয়েছেন। তারপর ভারতের ২৬৫ এবং চীনের ২১৮ জন নাগরিক পেয়েছেন এ আমন্ত্রণ।

আবেদনের পদ্ধতি

আবেদনের জন্য প্রথমে অভিবাসন বিভাগের ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহ জানিয়ে আবেদন করতে হবে। প্রার্থীর সব তথ্য বিবেচনা করে যোগ্য মনে হলে এ ভিসায় আবেদন করার জন্য একটি বিশেষ শনাক্তকরণ নম্বর প্রদান করা হবে। এরপর আবেদনকারীর একজন নমিনেটরের প্রয়োজন পড়বে। তবে এ নমিনেটরকে আলাদা কোনো ভিসা আবেদন করতে হবে না। এমনকি নমিনেটরকে আবেদনকারীকে কোনো চাকরিও দিতে হবে না। এ নমিনেটর সাধারণ অর্থে আবেদনকারীর যোগ্যতা বিবেচনা করতে সহায়ক হবেন। আবেদনকারীর নির্বাচিত বিষয়ে কর্মরত যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে। নমিনেটরকে অবশ্যই অস্ট্রেলীয় নাগরিক বা স্থায়ী বাসিন্দা হতে হবে। বিশেষ শনাক্তকরণ নম্বর এবং নমিনেটর নিয়ে আবেদনকারীকে ডিস্টিংগুইশড ট্যালেন্ট ভিসায় আবেদন করতে হবে। এ ক্ষেত্রে আবেদনকারী অস্ট্রেলিয়ার বাইরে কিংবা ভেতরে অবস্থানরত সবাই সাবক্লাস ৮৫৮ ভিসায় আবেদন করতে হবে।



মনে রাখতে হবে, এ ভিসায় উচ্চতর দক্ষতাসম্পন্ন পেশাদার বা মেধাবীদেরই চায় অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ। তাই আবেদনকারী যে একজন উচ্চতর দক্ষতার পেশাদার এবং তিনি অস্ট্রেলিয়ার জন্য সম্পদ, সেটা আবেদনপত্রের সঙ্গে দেওয়া কাগজপত্রে স্পষ্ট থাকতে হবে। এ ভিসা পেতে অস্ট্রেলিয়ার কোনো চাকরির অফার থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। তবে তেমন কোনো আবশ্যিক শর্ত নেই। এ ছাড়া এ ভিসায় স্কিল অ্যাসেসমেন্টেরও কোনো আবশ্যিকতা নেই। এ ভিসায় পরিবারসহ অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ রয়েছে। সতর্কতার সঙ্গে ভিসা আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

*লেখক: অস্ট্রেলিয়ার অভিবাসন আইনজীবী। kawsar.khan.au@gmail.com

বাংলাদেশ সেনাবাহিনীতে চিকিৎসকদের চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনীতে চিকিৎসকদের চাকরির সুযোগ

 প্রতীকী ছবি

বাংলাদেশ সেনাবাহিনীতে ২৬তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসিতে লোক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ব্যক্তিরা ১২ ডিসেম্বর পর্যন্ত ২৬তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসিতে আবেদন করতে পারবেন।

ক্যাটাগরির নাম

ইন্টারনাল মেডিসিন, কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট, নিউরোলজিস্ট, ইনটেনসিভিস্ট, অর্থোপেডিক সার্জন, সার্জিক্যাল অনকোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট, নেফ্রোলজিস্ট, গ্যাস্ট্রোয়েন্টারোলজিস্ট, নিউরোসার্জন, ইউরোলজিস্ট, কার্ডিওথোরাসিস সার্জন।

আবেদনের নিয়ম

আগ্রহী ব্যক্তিরা www.joinbangladesharmy.army.mil.bd–এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

পরীক্ষার ফলও এখানেই মিলবে।

আবেদন ফি

ওয়েবসাইটে ঢুকে হোম পেজে ‘অ্যাপ্লাই নাউ’–তে ক্লিক করে ২৬তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসিতে আবেদন করতে হবে। আবেদনকারী প্রার্থীদের টি–ক্যাশ, ভিসা/মাস্টার্স কার্ড, বিকাশ ও রকেটের মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি দিতে হবে। আবেদন ফি প্রদানের পর তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কলআপ লেটার পাওয়া যায়।

আবেদনের শেষ দিন

১২ ডিসেম্বর ২০২০।

নির্বাচনপদ্ধতি


মৌখিক পরীক্ষা হবে। এ পরীক্ষা হবে ঢাকা সেনানিবাসের ডিজিএমএস অফিসে ২১ ডিসেম্বর।


সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ নেবে ৩০ জন

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ নেবে ৩০ জন

 সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ নেবে ৩০ জন

সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ সম্প্রতি ৯টি পদে মোট ৩০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমাসহ বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যেকেউ। পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে আজ বুধবার থেকে। আবেদন করা যাবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২২ ডিসেম্বরে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে ২২ ডিসেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন।

মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

রাজউক নেবে ২১৯ জন

রাজউক নেবে ২১৯ জন

 রাজউক নেবে ২১৯ জন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) লোক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫টি পদে মোট ২১৯ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউ। অনলাইনে অস্থায়ী পদগুলোর জন্য আবেদন শুরু হবে ৩ ডিসেম্বর থেকে। আবেদন করা যাবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা
সহকারী প্রকৌশলী (সিভিল) ১২
সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ০৩
সহকারী পরিচালক-১২
সহকারী পরিচালক (রিসার্চ ও ডকুমেন্টেশন) ০১
সহকারী অথরাইজড অফিসার-১০
সহকারী নগর–পরিকল্পনাবিদ-১১
সহকারী স্থপতি-০১
সহকারী আইন কর্মকর্তা-০২
উপসহকারী প্রকৌশলী (সিভিল)-১০
উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-০৩
প্রধান ইমারত পরিদর্শক-১২
হিসাবরক্ষক-০১
তত্ত্বাবধায়ক-০৪
এস্টেট পরিদর্শক-০৩
কানুনগো-০১
ইমারত পরিদর্শক-৫৯
নথিরক্ষণ কর্মকর্তা-০৬
সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর-০৩
নিরীক্ষক-০১
উচ্চমান সহকারী-০৯
সাঁট-মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর-১২
ফটোগ্রাফার-০১
সার্ভেয়ার-৩৭
অপারেটর-০৩
লিফটম্যান-০২


আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরি আবেদনের বয়স
নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩০ বছর পূর্ণ হওয়া প্রার্থীরাও আবেদনের সুযোগ পাচ্ছেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এ বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে রাজউকের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছরের ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://rajuk.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ২২ ডিসেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন।

শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

 

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক
ফাইল ছবি



সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের (২০১৮ সালভিত্তিক) নিয়োগ পরীক্ষার স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আজ শনিবার বিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সাত ব্যাংক হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।




বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব আরিফ হোসেন খান আজ শনিবার প্রথম আলোকে বলেন, আমরা পরীক্ষা নিতে চেয়েছিলাম। উদ্ভূত পরিস্থিতিতে সাত ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে কি কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে তা জানা যায়নি।

সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের ঢাকার ৬৭টি কেন্দ্রে এক লাখ ৪০ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা ছিল। ৭৭১টি পদের ওই নিয়োগ পরীক্ষা ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে হওয়ার কথা ছিল।



নাম ও শূন্য পদের সংখ্যা

  • সোনালী ব্যাংক লিমিটেড-২৬৪ টি

  • জনতা ব্যাংক লিমিটেড-১৩৯ টি

  • রূপালী ব্যাংক লিমিটেড-২১১ টি

  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-১১৩ টি

  • বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-০৮ টি

  • ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-৩০ টি

  • কর্মসংস্থান ব্যাংক-৬ টি

    সমন্বিতভাবে এই ৭টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে মোট ৭৭১ জনকে নিয়োগ দেওয়া হবে।

মন্তব্য পড়ুন ০