রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১

বিএনপি-জামায়াত থেকে এবি পার্টিতে ২৫ নেতাকর্মী

বিএনপি-জামায়াত থেকে এবি পার্টিতে ২৫ নেতাকর্মী

 

বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন নেতা এবি পার্টিতে (আমার বাংলাদেশ পার্টি) যোগদান করেছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবি পার্টি বিজয়নগর কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, অপরাজনীতি অব্যাহত থাকায় বাংলাদেশের গণতন্ত্র, সংবিধান, বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে অনেক আগেই। এখন দেখা যাচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক অন্যান্য প্রতিষ্ঠানও কলুষিত হবার পথে। রাজনীতির নামে চলছে ব্যবসা। দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। এখান থেকে পরিত্রাণ পেতে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। একটি নবগঠিত রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি।

jagonews24

বিশেষ অতিথি নারী নেত্রী ও মানবাধিকার কর্মী রুবী আমাতুল্লাহ বলেন, সবার ওপরে রাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দিয়ে এবং পার্টিকে গণতান্ত্রিক উপায়ে চালালে ভবিষ্যতে এবি পার্টি নিঃসন্দেহে তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য সংগ্রাম। এবি পার্টি সেই সংগ্রাম সফল করে বাংলাদেশকে কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

অনুষ্ঠানে এবি পার্টির নীতি কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শ্রমিক নেতা মো. আনোয়ার হোসেন (আনোয়ার ফারুক), বিএনপি নেতা ও ব্রাক্ষণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক জয়েন্ট সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক, জামায়াতে ইসলামী কদমতলী থানার সাবেক নায়েবে আমীর আনোয়ার হোসেন, নিউমার্কেট থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মোতাহের হোসেন, বেলকুচি থানা ছাত্রদলের সাবেক সেক্রেটারি, বিএনপি নেতা শাহাদাত হোসেন, সাবেক ছাত্রনেতা বিবর্তন ফাউন্ডেশনের সদস্য মো. কেফায়েত হোসেন তানভীর, সাবেক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা গ্লোবাল ইউনিভার্সিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ মহিব, নারী সংগঠক ইভানা শাহীন, ছাত্রশিবির ঢাকা মহানগরীর সাবেক ছাত্র কল্যাণ সম্পাদক ওমর ফারুক, জাসদ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক তানভির আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রমিক নেতা মাইনুদ্দিন পাটোয়ারি, সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মো. জামাল হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি মো. নূরনবী, সমাজসেবক হারুন অর রশীদ, সাবেক জামায়াত নেতা ও ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল মান্নান, সাবেক বিএনপি নেতা এনামুল হক, নারী অধিকার কর্মী তানজিমা রায়হান, সমাজকর্মী কাজল মিয়া, বাংলাদেশ ছাত্র কল্যাণ পার্টির সাবেক সভাপতি মো. ওমর ফারুক, যুবনেতা সায়মান খাঁন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মনিরুল ইসলাম, সমাজকর্মী মেসবাহ উদ্দিন, রাশেদুল ইসলাম, সাবেক শিবির নেতা মো. কামরুজ্জামান সৈকত, বাকী বিল্লাহ, মো. নূরুল করিম ও মো. পিপলু।

jagonews24

এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব বিএম নাজমুল হক যোগদান অনুষ্ঠান সঞ্চালনা করেন। অন্যদের মধ্যে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আবু হেনা মো. এরশাদ হোসেন সাজু, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, সহকারী সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম, আনোয়ার সাদাত টুটুল, এএফ ওবাইদুল্লাহ মামুন, শাহ আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার মো. লোকমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি প্রমুখ বক্তৃতা করেন।

শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১

দেশ মাফিয়াদের নিয়ন্ত্রণে : রিজভী

দেশ মাফিয়াদের নিয়ন্ত্রণে : রিজভী

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ এখন মাফিয়াদের নিয়ন্ত্রণে চলে গেছে। আইন-আদালত সবকিছু চলছে তাদের নির্দেশে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, আদালতকে কব্জায় নিয়ে তারা যা খুশি তাই করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত তাকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে।

বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১

কোকোর মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কোকোর মৃত্যুবার্ষিকীতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

chatrodal-(2).jpg

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, রাশেদুল হাসান রাশেদ, যুগ্ম সম্পাদক, ঢাকা মহানগর পশ্চিম। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মাহফিদুল ইসলাম সবুজ, লতিফুল বাশার কাব্বি, এহছানুল হক, মাহমুদুল হক প্রমুখ।

মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১

ভাষাশহীদ ও সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করুন : ন্যাপ

ভাষাশহীদ ও সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করুন : ন্যাপ

 

১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার সোপান রচিত হয়েছে। অথচ এত বছর পরও সেই ভাষা আন্দোলনের শহীদ ও সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা রাষ্ট্র আজও প্রণয়ন করতে পারেনি বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। দ্রুত ভাষাশহীদ ও সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া এ আহ্বান জানান।

তারা বলেন, ‘ভাষা আন্দোলনের ইতিহাস পড়তে গিয়ে আমরা শিশুকাল থেকেই জানি, ২১ ফেব্রুয়ারির মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন সালাম, রফিক, জব্বার, শফিউরসহ আরও অনেকে। প্রশ্ন জাগে, সেই সংখ্যাটি আসলে কত? তখনকার পত্রিকা বা সরকারের কারো কাছেই কি এর কোনো হিসাব নাই? ‘অনেকে’ শব্দ নিয়ে অস্পষ্টতা তৈরি হয়। মোটামুটি কাছাকাছি একটা সংখ্যা হলেও ধারণা হতো জাতির।’

ন্যাপ নেতারা বলেন, ‘মহান ভাষা আন্দোলনের এত সময় পরও শহীদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি। প্রকাশিত তথ্য অনুসারে ১৯৫২ সালের ২১ ও ২২ ফেব্রুয়ারি ঢাকায় ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সরকারি বাহিনীর নির্বিচার গুলিতে বহু লোক নিহত হলেও তারা সবাই স্বীকৃতিও পাননি। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ভাষাশহীদ আসলে কতজন, এই তথ্য চিরকাল অজানা থেকে যাবে যদি সরকার সংরক্ষিত তথ্যাদি প্রকাশ না করে।’

তারা বলেন, ‘আমাদের চিন্তা, বিবেক ও ভাবপ্রকাশের স্বাধীনতা সংবিধানের ৩৯ অনুচ্ছেদ মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। আমাদের এই মৌলিক অধিকার যে বীরসন্তানদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের রাষ্ট্রীয় সম্মান, সম্মানী ও সম্মাননা দেয়া আমাদের পরম দায়িত্ব ও কর্তব্য।’

তারা বলেন, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের এত সময় পরও ভাষাশহীদ ও ভাষাসৈনিকদের তালিকা প্রণয়ন না হওয়া এবং তাদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সময়ক্ষেপন দুঃখজনক। সকলের মনে রাখা প্রয়োজন, আমরা জাতীয় বীরদের যথাযথ সম্মান জানাতে ব্যর্থ হলে ইতিহাস আমাদের কাউকে ক্ষমা করবে না। এই ব্যর্থতার কারণে শাসকদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে একদিন।’

সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১

ভাষাশহীদ ও সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করুন : ন্যাপ

ভাষাশহীদ ও সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করুন : ন্যাপ

 

১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার সোপান রচিত হয়েছে। অথচ এত বছর পরও সেই ভাষা আন্দোলনের শহীদ ও সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা রাষ্ট্র আজও প্রণয়ন করতে পারেনি বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। দ্রুত ভাষাশহীদ ও সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া এ আহ্বান জানান।

তারা বলেন, ‘ভাষা আন্দোলনের ইতিহাস পড়তে গিয়ে আমরা শিশুকাল থেকেই জানি, ২১ ফেব্রুয়ারির মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন সালাম, রফিক, জব্বার, শফিউরসহ আরও অনেকে। প্রশ্ন জাগে, সেই সংখ্যাটি আসলে কত? তখনকার পত্রিকা বা সরকারের কারো কাছেই কি এর কোনো হিসাব নাই? ‘অনেকে’ শব্দ নিয়ে অস্পষ্টতা তৈরি হয়। মোটামুটি কাছাকাছি একটা সংখ্যা হলেও ধারণা হতো জাতির।’

ন্যাপ নেতারা বলেন, ‘মহান ভাষা আন্দোলনের এত সময় পরও শহীদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি। প্রকাশিত তথ্য অনুসারে ১৯৫২ সালের ২১ ও ২২ ফেব্রুয়ারি ঢাকায় ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সরকারি বাহিনীর নির্বিচার গুলিতে বহু লোক নিহত হলেও তারা সবাই স্বীকৃতিও পাননি। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ভাষাশহীদ আসলে কতজন, এই তথ্য চিরকাল অজানা থেকে যাবে যদি সরকার সংরক্ষিত তথ্যাদি প্রকাশ না করে।’

তারা বলেন, ‘আমাদের চিন্তা, বিবেক ও ভাবপ্রকাশের স্বাধীনতা সংবিধানের ৩৯ অনুচ্ছেদ মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। আমাদের এই মৌলিক অধিকার যে বীরসন্তানদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের রাষ্ট্রীয় সম্মান, সম্মানী ও সম্মাননা দেয়া আমাদের পরম দায়িত্ব ও কর্তব্য।’

তারা বলেন, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের এত সময় পরও ভাষাশহীদ ও ভাষাসৈনিকদের তালিকা প্রণয়ন না হওয়া এবং তাদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সময়ক্ষেপন দুঃখজনক। সকলের মনে রাখা প্রয়োজন, আমরা জাতীয় বীরদের যথাযথ সম্মান জানাতে ব্যর্থ হলে ইতিহাস আমাদের কাউকে ক্ষমা করবে না। এই ব্যর্থতার কারণে শাসকদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে একদিন।’

শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

৩০ পৌরসভায় ধানের শীষ পেলেন যারা

৩০ পৌরসভায় ধানের শীষ পেলেন যারা

 

পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৩০টি পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। এছাড়াও তিনটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

ধানের শীষের প্রার্থীরা হলেন- রংপুরের হারাগাছা পৌরসভায় মোনায়েম হোসেন ফারুক, জয়পুরহাট পৌরসভায় শামছুল হক, বগুড়া পৌরসভায় রেজাউল করিম বাদশা, চাঁপাইনবাবগঞ্জ নাচোলে মাসউদা আফরোজ হক (সূচি), রাজশাহীর চারঘাটে জাকিরুল ইসলাম, দুর্গাপুরে জার্জিস হোসেন (সোহেল), ঝিনাইদহের মহেশপুরে আমিরুল ইসলাম খান, কালীগঞ্জে মাহবুবার রহমান।

যশোরের কেশবপুরে আব্দুস সামাদ বিশ্বাস, যশোর পৌরসভায় মারুফুল ইসলাম, ভোলা পৌরসভায় হারুন অর রশিদ, ভোলার চরফ্যাশনে হুমায়ুন কবির, জামালপুরের দেওয়ানগঞ্জে সাদেক আকতার নেওয়াজী, ইসলামপুরে রেজাউল করিম ঢালী, মাদারগঞ্জে আব্দুল গফুর, জামালপুর পৌরসভায় শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহের নান্দাইলে এ.এফ.এম আজিজুল ইসলাম, কিশোরগঞ্জের ভৈরবে মো. শাহীন, মানিকগঞ্জের সিংগাইরে খোরশেদ আলম ভূঁইয়া মনোনীত হয়েছেন।

মাদারীপুরের শিবচরে রফিকুল ইসলাম, মাদারীপুর পৌরসভায় জাহান্দার আলী মিয়া, হবিগঞ্জ পৌরসভায় এনামুল হক সেলিম, চাঁদপুরের মতলবে এনামুল হক বাদল, শাহরাস্তিতে ফারুক হোসেন মিয়াজী, লক্ষ্মীপুরের রায়পুরে এ.বি.এম. জিলানী, চট্টগ্রামের মীরসরাইয়ে নুর মোহাম্মদ, বারইয়ারহাট পৌরসভায় দিদারুল আলম মিয়াজী, রাউজানে আবু জাফর চৌধুরী, রাঙ্গুনিয়ায় হেলাল উদ্দিন শাহ, নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় শওকত চৌধুরীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

তিনটি উপজেলা পরিষদে ‘চেয়ারম্যান’ পদে বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন- রাজশাহীর পবা উপজেলায় মামুনুর সরকার, ঝিনাইদহের শৈলকুপায় মো. হুমায়ুন বাবর ও ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদে গোলাম মনসুর (নান্নু)।

এছাড়া পটুয়াখালী জেলার কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদে ‘চেয়ারম্যান’ পদের মনোনয়নে জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করেছে বিএনপি।

নির্বাচন কমিশন মেরুদণ্ড খাড়া করে হাঁটতে অক্ষম : জাপা মহাসচিব

নির্বাচন কমিশন মেরুদণ্ড খাড়া করে হাঁটতে অক্ষম : জাপা মহাসচিব

 

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ড খাড়া করে হাঁটতে অক্ষম। তারা ক্রাচে ভর দিয়ে হাঁটছে। তাই নির্বাচনের প্রতি আগ্রহ হারিয়ে দেশের মানুষ আর ভোট দিতে যাচ্ছে না।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করতে রংপুর যাওয়ার পথে, সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে বিমানবন্দর চত্বরে আয়োজিত এক গণসংবর্ধনায় তিনি এ কথা বলেন।

জিয়াউদ্দিন বাবলু বলেন, বিকলাঙ্গ নির্বাচন কমিশনকে দেশের মানুষ কোনো দিন ক্ষমা করবে না। বর্তমান নির্বাচন কমিশন ভোটের সুষ্ঠু পরিবেশ তছনছ করে নিজেদের বিকলাঙ্গ প্রমাণ করেছে। নির্বাচন কমিশনের অযোগ্যতা ও ব্যর্থতায় ভোটকেন্দ্র দখল হচ্ছে, সন্ত্রাস হচ্ছে এবং মানুষের প্রাণহানি ঘটছে। নির্বাচন এখন মানুষের সামনে শঙ্কার বিষয়। কারণ, নির্বাচন এলেই সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড বেড়ে যায়।

তিনি আরও বলেন, সৈয়দপুর পৌর নির্বাচনে কোনো অনিয়ম বা কারচুপি হলে জনগণ তা মেনে নেবে না। সৈয়দপুর পৌর নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিন প্রমুখ।

শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১

শিক্ষার্থীদের মতো আ.লীগ প্রার্থীদের অটোপাস দাবি জাপা মহাসচিবের

শিক্ষার্থীদের মতো আ.লীগ প্রার্থীদের অটোপাস দাবি জাপা মহাসচিবের

 

দেশের চলমান স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মতো আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচনে অটোপাস দিয়ে দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যান জিএম কাদেরের রোগমুক্তিতে শোকরানা দোয়া ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, ‘নির্বাচনে একচেটিয়া সরকার দলের প্রার্থীরাই বিজয় লাভ করছে। তাহলে নির্বাচনের নামে শুধু শুধু কেন সাধারণ মানুষ প্রাণ হারাবে? তাই মানুষের প্রাণহানি বন্ধে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মতো আওয়ামী লীগের প্রার্থীদেরও নির্বাচনে অটোপাস দিয়ে দেয়া হোক। অটোপাস হলে নির্বাচনে কোনো নৈরাজ্য হবে না। কোনো মায়ের বুক খালি হবে না।’

এ সময় বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘খালেদা জিয়া মুচলেকা দিয়ে ঘরে বসে আছেন। করোনাকালে মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। অথচ জাতীয় পার্টির চেয়ারম্যান প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজে করোনা আক্রান্ত হয়েছেন।’

করোনা ভ্যাকসিনের বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, ‘কারা করোনার ভ্যাকসিন পাবে এ নিয়ে সরকার এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নীতিমালা পাস করেনি। ফলে মানুষ বিভ্রান্তিতে পড়েছে।’

দোয়া মাহফিলে জাতীয় পার্টির ঢাকা উত্তরের সভাপতি ফয়সল চিশতি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

দলের নাম ব্যবহার করে অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা

দলের নাম ব্যবহার করে অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা

 

দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আজ (শুক্রবার) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

নবনিযুক্ত উপকমিটির নেতৃবৃন্দকে দলের শৃঙ্খলা ও নিয়মকানুন মেনে রাজনীতি করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা অনিয়মে জড়িত থাকবে, তাদের বাদ দিতে হবে। ফ্রি স্টাইলে কোনো কিছুই করা যাবে না।

তিনি একজন ব্যক্তি একাধিক কমিটিতে থাকতে পারবে না বলেও জানান। আগে যদি কোনো সহযোগী বা অন্য কোনো কমিটিতে নাম থাকে, তাহলে পদত্যাগ করে আসতে হবে।

৭৫ পরবর্তী সময়ে নারীবান্ধব সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রতিক সময়ে নারী অবমাননাকারীদের বিরুদ্ধে শেখ হাসিনা কঠোর ভূমিকা নিয়েছেন এবং আওয়ামী লীগে তাদের দরজা চিরকালের জন্য বন্ধ করে দেয়েছে বলেও জানান।

ওবায়দুল কাদের দেশের উন্নয়নে সকল নারীবান্ধব কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ারও আহ্বান জানান।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কঠোর হুঁশিয়ার করে আবারও বলেন, যারা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং এখনো মাঠে আসে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান স্পষ্ট।

তিনি বলেন, বিদ্রোহীদের যারা মদত অথবা উসকানি দিচ্ছেন তাদেরও একই শাস্তি পেতে হবে। ওবায়দুল কাদের এসব বিদ্রোহী ও উসকানিদাতাদের অনতিবিলম্ব সরে দাঁড়ানোর নির্দেশ দিয়ে বলেন, না হয় দল কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপি নেতাদের নির্লজ্জ মিথ্যাচার বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে এবং নির্বাচনী আমেজ সৃষ্টি করলেই বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা থাকত। তারা নামেমাত্র নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

মির্জা ফখরুলের এজেন্ট বের করে দেয়ার অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যেখানে কেন্দ্রে তাদের এজেন্টই ছিল না সেখানে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ অবান্তর ও ভিত্তিহীন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের নেতা হিসেবে নির্বাচন কমিশন নিয়ে মির্জা ফখরুলের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য শিষ্টাচারবহির্ভূত।

চট্টগ্রাম সিটি নির্বাচনে নির্বাচনী প্রচার-প্রচারণার শুরু থেকে বিএনপির প্রার্থীসহ নেতাকর্মীরা নির্বাচনী মাঠে যে ধরনের সুযোগ-সুবিধা পেয়েছেন তা বিএনপির আমলেও পায়নি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এর আগে মহিলা উপকমিটির নেতৃবৃন্দ ঐতিহাসিক ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

দেশের মানুষ নির্বাচনের প্রতি অনীহা প্রকাশ করেছে : জিএম কাদের

দেশের মানুষ নির্বাচনের প্রতি অনীহা প্রকাশ করেছে : জিএম কাদের

 

দেশের মানুষ নির্বাচনের প্রতি অনীহা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেছেন, দেশের মানুষ এখন আর নির্বাচনে ভোট দিতে যায় না। শুধু একটি দলই নির্বাচনে জয়লাভ করছে। তাই অন্যান্য দলগুলোর রাজনীতিতে টিকে থাকাই দুরূহ হয়ে পড়ছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে গাজীপুর জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ফলাফল যাই হোক জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে চ্যালেঞ্জ ছাড়া কাউকে ছেড়ে দেয়া হবে না। শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে জাতীয় পার্টি। যারা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।

দেশের প্রতিটি নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়ে তিনি বলেন, শুরু থেকেই জাতীয় পার্টি করোনা ভ্যাকসিন পরিবহন, সরবরাহ এবং টিকা দিতে দক্ষ কর্মী বাহিনী তৈরিতে সরকারকে পরামর্শ দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ভ্যাকসিন নিয়ে সরকারের নীতিমালা সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়।

এ সময় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। প্রতিকূল অবস্থার মধ্যেও জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশ নিয়ে ভোটারদের সামনে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন এবং সুশাসনের চিত্র তুলে ধরা হবে। বাজারে নতুন পণ্যে সয়লাব তারপরও দ্রব্যমূল্য বেড়ে গেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, দেশে জবাবদিহিতা নেই। তাই সরকার দেশের মানুষের ভাগ্য নিয়ে চিন্তিত নয়।

সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, আজম খান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, মা চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ড. গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক প্রমুখ।

মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১

বগুড়া বিএনপি থেকে ৫ জন বহিষ্কার

বগুড়া বিএনপি থেকে ৫ জন বহিষ্কার

 

বগুড়ায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন থেকে পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বগুড়া জেলাধীন গাবতলী পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাফর ইকবাল রেজা, সাবেক সদস্য মো. আব্দুল করিম, পৌর কৃষকদলের সাবেক সভাপতি মো. আইয়ুব হোসেন রাজু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সাজেদুল আলম রাসেল এবং পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সুজন আহম্মেদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কারও ব্যবসায়িক স্বার্থে ভ্যাকসিন সংগ্রহ করেনি সরকার

কারও ব্যবসায়িক স্বার্থে ভ্যাকসিন সংগ্রহ করেনি সরকার

 

কারো ব্যবসায়িক স্বার্থে সরকার করোনা ভ্যাকসিন সংগ্রহ করেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে জনগণের স্বার্থে। কাউকে লাভবান করতে বা কারো ব্যবসায়িক স্বার্থে নয়।

মঙ্গলবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

বিএনপি নেতাদের ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ব্যবসায়িক স্বার্থের অভিযোগ অমূলক ও ভিত্তিহীন। জনগণের মাঝে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেয়া ঠিক নয়। শেখ হাসিনার সততা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন হওয়ায় জনগণ খুশি।

বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভ্যাকসিন নিয়ে তাদের মিথ্যাচার জনগণ অতীতের মত এখনও আমলে নেবে না। প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখুন। অপপ্রচার ও সংশয় বাদীদের প্রত্যাখ্যান করুন।

সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে বড় দুর্নীতি করছে, মির্জা ফখরুলের এই অভিযোগের জবাবে ওবায়দুল কাদের ফখরুলকে আয়নায় নিজের মুখ দেখার পরামর্শ দেন। তিনি বলেন, এদেশে ভোটের নামে প্রহসনের রেকর্ড একমাত্র বিএনপির। ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, মাগুরা ও ঢাকা ১০ আসন উপনির্বাচন বিএনপি ভুলে গেলেও জনগণ এখনও ভুলে যায়নি। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হওয়ার আগেই বিএনপি অহেতুক কারচুপির অভিযোগ করছে, তা কতটুকু সত্য? তারা অবান্তর অভিযোগ এনে নিজেরাই নিজেদের হেরে যাওয়ার কল্পকাহিনী তৈরি করে।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জনগণ অবাধ ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সরকার কোন হস্তক্ষেপ করবে না।

শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১

কোকো রাজনীতিবিদ ছিলেন না, তাকে হত্যা করা হয়েছে : ফখরুল

কোকো রাজনীতিবিদ ছিলেন না, তাকে হত্যা করা হয়েছে : ফখরুল

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আরাফাত রহমান কোকো কোনো রাজনীতিবিদ ছিলেন না। তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন। অতি অল্পসময়ের মধ্যে ক্রীড়াঙ্গনে বিভিন্ন কাজের মাধ্যমে তিনি নিজেকে স্মরণীয় করে রেখেছেন।

তিনি বলেন, দুর্ভাগ্য আমাদের এই অত্যন্ত মেধাবী ক্রীড়া সংগঠককে মঈন উদ্দিন-ফখরুদ্দিন সরকার নির্মমভাবে, অন্যায়ভাবে নির্যাতন করায় অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থ অবস্থায় তিনি মারা গেছেন। আমরা মনে করি তাকে হত্যা করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) সকালে আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, আরাফাত রহমান কোকো সৃষ্টি হয়েছেন বাংলাদেশের উন্নয়নের জন্য, সৃষ্টি হয়েছেন ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য। আমরা আজ তার মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছি।

এ সময় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম, বিএনপির ক্রিয়া সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভারতের টিকা উপহার বাংলাদেশের মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে

ভারতের টিকা উপহার বাংলাদেশের মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে

 

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকারের উপহার ২০ লাখ ডোজ ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ বাংলাদেশকে উপহার দেয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে এক অভিনন্দন বার্তায় ভারত সরকার ও দেশটির সাধারণ জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

জিএম কাদের বলেন, ‘করোনাকালে ভারত সরকারের এ উপহার বাংলাদেশের জনগণ কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে। ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন পেয়ে দেশের মানুষ অত্যন্ত খুশি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘করোনার ছোবলে বিশ্বব্যাপী যখন ভয়ার্ত পরিবেশ তখন ভারত সরকারের এই উপহার প্রমাণ করেছে- বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব অকৃত্রিম এবং অনুপম। আগামী দিনে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’


বুধবার, ২০ জানুয়ারি, ২০২১

গভীর রাতে রিজভীর শীতবস্ত্র বিতরণ

গভীর রাতে রিজভীর শীতবস্ত্র বিতরণ

 

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে গভীর রাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টন, হাইকোর্ট মাজারসহ কয়েকটি জায়গায় তিনি শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ব্যাংক, শেয়ারবাজার লুট করেছে। তারা এখন টাকা বানাতে ব্যস্ত। দুর্যোগে তারা কখনোই মানুষের পাশে দাঁড়ায় না। যারা মানুষের পাশে দাঁড়ায়, তারা হচ্ছে বিএনপি। এই করোনা মহামারি ও শীতে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। এখন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আজকে জিয়াউর রহমানের বিরুদ্ধে নিশিরাতে ভোট ডাকাতির সরকার নানা ধরনের কুৎসা রটাচ্ছে। তারা তো কখনোই ভালো লোককে ভালো বলবে না। আমরা এক ভয়ঙ্কর প্রতিকূল অবস্থার মধ্যে দিন যাপন করছি। এ রকম পরিস্থিতির মধ্যেও বিএনপি এবং বিএনপিকে যারা ভালোবাসে তারা প্রত্যেকেই এই শীতের মাঝেও অসহায় মানুষের পাশে আছে।

আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. আব্দুস সালামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ড্যাবের কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপ-কমিটির আহ্বায়ক ডা. খালেকুজ্জামান দুদ, সদস্য সচিব ডা. হাসনুল আলম শামীম, বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।

আগ্রহী হলে বিএনপিকে যেন আগে ভ্যাকসিন দেয়া হয় : তথ্যমন্ত্রী

আগ্রহী হলে বিএনপিকে যেন আগে ভ্যাকসিন দেয়া হয় : তথ্যমন্ত্রী

 

বিএনপি আগে ভ্যাকসিন নিতে চাইলে তাদের যেন আগে ভ্যাকসিন দেয়া হয় সে বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের আগে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ভ্যাকসিন নিয়ে লুটপাট হচ্ছে বলে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথম করোনা মহামারিকে প্রধানমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্বে যেভাবে মোকাবিলা করেছেন সেটি সর্বমহলে প্রশংসিত হয়েছে, বিশ্বসভায় এটি প্রশংসিত হয়েছে। এমনকি হেলথ অরগানাইজেশনে প্রশংসিত হয়েছে। ব্লুমবার্গের মতে করোনা মোকাবিলা করার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান উপমহাদেশে সবার উপরে। পুরো পৃথিবীতে বাংলাদেশের অবস্থান ২০তম।’

তিনি বলেন, ‘তারা (বিএনপি) মনে করেছিল এই করোনা মহামারি সরকার সঠিকভাবে মোকাবিলা করতে পারবে না। যখন সেটি হয়নি তারা প্রথম থেকে আশঙ্কা বা ধরণা করেছিল এমনকি হয়ত প্রার্থনাও করেছিল যে করোনায় যেন ব্যাপক লোক ক্ষয় হয় এবং দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, কিন্তু তা হয়নি। এতে তারা প্রচণ্ড হতাশ হয়েছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘তারা (বিএনপি) গুজব রটিয়েছিল একটি ভুল সংবাদের পরিপ্রেক্ষিতে সঠিক সময়ে ভ্যাকসিন আসছে না। কিন্তু সঠিক সময়ে ভ্যাকসিন আসছে। এমনকি আমরা বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছি, ভারত সরকারের উপহার হিসেবে। যখন সবকিছুতে ব্যর্থ হচ্ছে তখন ভ্যাকসিন নিয়ে অন্য কথা। লুটপাটের দল তো বিএনপি, সেজন্য সবকিছুতে লুটপাট দেখার চেষ্টা করে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ভ্যাকসিন সরকার একটি নীতিমালার ভিত্তিতে প্রয়োগ করবে। যারা ফ্রন্টলাইন ফাইটার মহামারির ক্ষেত্রে তারা নিশ্চয়ই প্রথমে পাওয়ার অধিকার রাখে। এই ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করে যাদেরকে আগে দেয়া প্রয়োজন তাদেরকে আগে দেয়া হবে। এবং বিএনপি যদি আগে ভ্যাকসিন নিতে চায় আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করতে পারি বিএনপিকে যেন আগে ভ্যাকসিন দেয়া হয়।’

তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় দেখা গেছে আমাদের প্রার্থীর বিরুদ্ধে অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এটি যে খুব ব্যাপক তা নয়। তবে যারা দলে থেকেও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী অতীতেও ব্যবস্থা নেয়া হয়েছে, এখনো নেয়া হবে। আর যারা দলীয় গুরুত্বপূর্ণ পদে থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন তাদের বিরুদ্ধে অতীতে ব্যবস্থা নেয়া হয়েছিল, তাদের দলীয় পদবি কেড়ে নেয়া হয়েছিল। এখনো দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আলাপ আলোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘পৌরসভার প্রথম ধাপে বিএনপি দুইটিতে এবং দ্বিতীয় ধাপে চারটিতে জয়লাভ করেছে। অনেক জায়গায় প্রথম ও দ্বিতীয় ধাপে আমাদের বিজয়ী প্রার্থীর তুলনায় বিএনপি আসন সংখ্যা কম পেয়েছে, সে অনুযায়ী বলাই যায় আমাদের সংগঠন অত্যন্ত মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এবং ব্যাপক জনসমর্থন আছে। এবং ভোটের হিসাব নেয়া হলেও দেখা গেছে নৌকা মার্কায় ব্যাপক ভোট পড়েছে, যার সঙ্গে বিএনপির ভোটের কোনো তুলনা হয় না।’

বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক দলের রাজনীতি চর্চার পরিবেশ নেই বলে মির্জা ফখরুলের এক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেবকে বলব তিনি যে দল করেন, সেই দলের যে কর্তৃত্ববাদী রাজনীতি আছে, আগে সেটি নিয়ে একটু কথা বলুক। যে দেশে নাই একজন শাস্তিপ্রাপ্ত পলাতক আসামি আরেকজন শাস্তিপ্রাপ্ত কয়েদি, সাত সমুদ্রের ওপার থেকে যেটি বলে সেটিই হয় এবং সেভাবেই তাদের দলের সিদ্ধান্ত হয়। কর্তৃত্ববাদী রাজনীতি তাদের দলেই আছে, আমাদের দলে নেই। আমাদের দলে কর্তৃত্ববাদী রাজনীতি থাকলে কাদের মির্জা কথা বলতে পারতেন না এবং বললে ব্যবস্থা নেয়া হতো, কিন্তু হয়নি। অথচ তাদের দলে মেজর হাফিজ একটু তাদের সমালোচনা করেছেন সেজন্য তাকে যেই ভাষায় শোকজ করা হয়েছে সেই দলের মহাসচিবের এই রাজনীতির কথা বলার নৈতিক অধিকার আছে বলে আমি মনে করি না।’

সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

হাসানুল হক ইনু করোনা আক্রান্ত

হাসানুল হক ইনু করোনা আক্রান্ত

 

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন। তার কোনো জটিলতা নেই।

জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হাসানুল হক ইনুর গানম্যান কোভিড পজিটিভ হলে তিনি গত মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে জাতীয় সংসদের কোভিড বুথে পরীক্ষা করান। দুপুরে টেস্টের ফলাফল পজিটিভ আসে। তিনি ডাক্তারের পরামর্শে নিশ্চিত হবার জন্য একইদিন একটি বেসরকারি হাসপাতালে কোভিডের দ্বিতীয় টেস্ট করান। দ্বিতীয় টেস্টের ফলাফল নেগেটিভ আসে। চিকিৎসকরা তাকে বাসায় আইসোলেশনে থেকে ৭২ ঘণ্টা পর আবার পরীক্ষা করার পরামর্শ দেন।’

আব্দুল্লাহিল কাইয়ূম বলেন, ‘তিনি (ইনু) ডাক্তারের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে গত শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। পরদিন শনিবার (১৬ জানুয়ারি) তৃতীয়বার কোভিড টেস্ট হয়। ওইদিন রাতে তার তৃতীয় টেস্টের ফলাফল পজিটিভ আসে।’

হাসানুল হক ইনু এখন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে চিকিৎসাধীন আছেন জানিয়ে জাসদ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘সিটিস্ক্যানসহ কোভিড সম্পর্কিত রিপোর্টে হাসানুল হক ইনুর কোনো অস্বাভাবিকতা ও জটিলতা পাওয়া যায়নি।’

শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১

‘নির্বাচনে সন্ত্রাস হচ্ছে, হত্যাকাণ্ড ঘটছে’

‘নির্বাচনে সন্ত্রাস হচ্ছে, হত্যাকাণ্ড ঘটছে’

 

জাতীয় পার্টি (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু স্থানীয় নির্বাচনে সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। তিনি বলেছেন, ‘নির্বাচনে সন্ত্রাস হচ্ছে, হত্যাকাণ্ড ঘটছে। নির্বাচনে হত্যাযজ্ঞ গণতান্ত্রিক পরিবেশে মেনে নেয়া যায় না।’

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, নির্বাচনে সন্ত্রাস রোধে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। আমরা চাই আইনের শাসন নিশ্চিত হোক। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, তাই ব্যাংকগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। দেশের মানুষের টাকা যারা বিদেশে পাচার করছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে সরকারকে।’

এ সময় জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

দোয়া অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালামা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

জি এম কাদেরের সুস্থতা কামনায় শুক্রবার সকাল থেকে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ওলামা পার্টির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা হয়। বিকেলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারী হাবিবুল্লাহ বেলালী।

ঢাকা ছাড়াও বাদ জুমআ ও বাদ আছর দেশের প্রতিটি জেলায় স্থানীয় জাতীয় পার্টির নেতারা জাপা চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছেন।

মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১

অপপ্রচারকারীদের বিনা চ্যালেঞ্জে ছাড় নয়

অপপ্রচারকারীদের বিনা চ্যালেঞ্জে ছাড় নয়

 

সরকারের বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিনা চ্যালেঞ্জে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মাঠের রাজনীতিতে সফলতা না পেয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে যারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সত্য প্রচারে অনলাইন অ্যাক্টিভিস্ট গ্রুপ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির উদ্যাগে আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কৌশল’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালায় যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর্থ-সামাজিকসহ প্রতিটি খাতে অর্জন করে চলছে ঈর্ষনীয় সাফল্য। এসব অর্জনের ধারা বর্ণিল করে তুলেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অক্লান্ত পরিশ্রমে দেশের আইসিটি খাতে ইতোমধ্যে ঘটেছে নীরব বিপ্লব। রাজধানী থেকে প্রত্যন্ত জনপদে আজ হাতের মুঠোয় বিশ্ব যোগাযোগের নেটওয়ার্ক।

দেশের গণতন্ত্র এখনও বিকাশমান ধারায় এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অতীতে নানা ঘাত-প্রতিঘাতে এগিয়ে যাওয়ার পথে শিশু গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের মানুষ ১/১১ এর স্মৃতি এখনও ভুলে যায়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কুক্ষিগত করে বিএনপি ২০০৬ সালের শেষ দিকে যেন-তেন নির্বাচন দেয়ার অপচেষ্টা চালিয়েছিল।

ক্ষমতা অব্যাহত রাখতে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব দেয়া হয় স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোটার তালিকায় ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার যুক্ত করে ক্ষমতায় টিকে থাকার অপপ্রয়াস চালিয়েছিল বিএনপি।

২০০৭ সালের জানুয়ারিতে ঘটে যাওয়া গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে একটি বড় ক্ষত তৈরি করা হয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে জনগণের ভোটাধিকার হরণের অপচেষ্টা এবং একগুঁয়েমির কারণে সৃষ্টি হয়েছিল এক-এগারো। বাধাগ্রস্ত হয় গণতন্ত্রের চলমান ধারা।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইলে সরকারকে সহযোগিতা করুন। একদিকে মুখে গণতন্ত্রের কথা বলবেন, অপরদিকে অগণতান্ত্রিক কাজ করলে গণতন্ত্রের শতফুল বিকশিত হওয়ার পথ বিঘ্নিত হবে।

দলমত নির্বিশেষে সবাইকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির সুফল মানুষ পাচ্ছে বলেই বারবার তার প্রতি আস্থা রেখেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সরকারের উন্নয়নকাজের প্রচার অব্যাহত রাখতে এক একজনকে হতে হবে সাহসী সৈনিক।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. হোসেন মনসুরের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও আওয়ামী লীগের গবেষণা সংস্থা সিআরআইর সদস্যরা।

রবিবার, ১০ জানুয়ারি, ২০২১

২৭ জানুয়ারি চট্টগ্রামবাসীর ভোটাধিকার প্রতিষ্ঠার দিন : শাহাদাত

২৭ জানুয়ারি চট্টগ্রামবাসীর ভোটাধিকার প্রতিষ্ঠার দিন : শাহাদাত


 চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘চট্টগ্রামের মানুষ সবসময় সংগ্রামী ও প্রতিবাদী। তাই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং চট্টগ্রামের প্রতি যে অবহেলা তার জবাব দিতে ২৭ জানুয়ারি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে রায় দেবেন। আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রামবাসীর ভোটাধিকার প্রতিষ্ঠার দিন।’

রোববার (১০ জানুয়ারি) দুপুরে নগরের ৩ নম্বর ওয়ার্ড পাঁচলাইশ এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘করোনা মহামারির মধ্যে একটি স্পেশালিস্ট হেলদি স্মার্ট সিটি গড়ে তোলার জন্য আমি কাজ করে যাব। চট্টগ্রাম মহানগরের ৪১টি ওয়ার্ডে আরবান হেলথ সেন্টারগুলো চালু করতে পারলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওপর কিছুটা হলেও চাপ কমতো। তাই আরবান হেলথ সেন্টার, চাইল্ড কেয়ারগুলো বাড়ানোর পরিকল্পনা নিতে হবে।’

নিবার্চনী প্রচারণায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই অভিযোগ করে ডা. শাহাদাত বলেন, ‘কথা ছিল সব প্রার্থীর জন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে। অথচ দেখা যাচ্ছে, সরকারি দলের প্রার্থী যেখানে যাচ্ছেন সেখানেই পুলিশের সাপোর্ট পাচ্ছেন। বিভিন্ন জায়গায় প্রশাসনিক সুবিধা পাচ্ছেন। প্রতিদিন ৩০/৩৫টি গাড়ির বহর নিয়ে নিবার্চনী প্রচারণায় অংশ নিচ্ছেন। তারা যদি এসব অনিয়ম করে তাহলে ভোটারদের কেন্দ্রে যেতে অনীহা সৃষ্টি হবে। মানুষের মধ্যে ভয়ভীতির সঞ্চালন হবে। তাই নির্বাচন কমিশনার ও প্রশাসনের দায়িত্ব ভোটারদের কেন্দ্রে নিতে পরিবেশ তৈরি করা।’

পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আতুরার ডিপু, তুলা কোম্পানি, ঈদগাঁ মোড়, চালিতাতলী বাজার, বোর্ড অফিস, নেজামে হামচা, অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়ক, ওয়াজেদিয়া, হরিপুর, নয়াহাট, ফকিরাবাদ, কয়লারঘর, অক্সিজেন, পাঠানপুর, শহীদ নগর হয়ে বেলতল মোড় পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালান।

পথসভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশম বক্কর বলেন, ‘গণসংযোগে জনস্রোত প্রমাণ করে চট্টগ্রাম মহানগরীতে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের অলিগলিতে যেখানে ধানের শীষের গণসংযোগ হচ্ছে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেমেছে।’

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘বেগম খালেদা জিয়া ধানের শীষের প্রতীক দিয়ে ডা. শাহাদাতকে পাঠিয়েছেন আপনাদের রায় নেয়ার জনা। এ রায় হবে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ মুক্তির রায়, গণতন্ত্রের মুক্তির রায়। ২৭ জানুয়ারি ধানের শীষের পক্ষের রায় হবে মৌলিক অধিকার প্রতিষ্ঠার রায়।’

গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য এরশাদ উল্লাহ, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, মনজুর আলম চৌধুরী মনজু, কামরুল ইসলাম, নগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক সামছুল আলম, জি এম আইয়ুব খাঁন, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, নগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী প্রমুখ।