রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

ম্যারাডোনা যদি আসতেন এই বাংলায়

 পৃথিবীর প্রায় সব জায়গাতেই ঈর্ষণীয় জনপ্রিয়তা পেয়েছেন ডিয়েগো ম্যারাডোনা।ছবিটি ইতালির নেপলসে তোলা

ম্যারাডোনা কখনো বাংলাদেশে এলে তাঁর ভালো লাগত নিশ্চিত। মানুষের ভালোবাসার বৃষ্টিতে ভিজতেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঘাসে তাঁর পা পড়ত। মাঠে ঢুকেই দর্শকদের উদ্দেশে ছুড়ে দিতেন উড়ন্ত চুম্বন। বলে লাথি মারতেন নিজস্ব ভঙ্গিতে।

বল শিল্প ভবনের ছাদ অবধি উঠে যেত হয়তোবা। ছবি তোলার হুড়োহুড়ির মধ্যে ফটোগ্রাফাররা বারবার বলতেন, ‘ডিয়েগো...ডিয়েগো...প্লিজ লুক...লুক।’

আমাদেরই দুর্ভাগ্য, বাংলাদেশে কখনো আসেননি ফুটবল–জাদুকর। মুজিব বর্ষ উপলক্ষে অবশ্য তাঁকে ঢাকায় আনার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

ম্যারাডোনার এজেন্টের সঙ্গে নাকি কথাও হয়েছিল তাঁর। সব ঠিক থাকলে এবং ম্যারাডোনার শরীর সাড়া দিলে কে জানে হয়তো এ বছর আমরা তাঁকে ঢাকায় দেখতে পেতাম।

পাশের বাড়ি কলকাতায় ২০০৮ ও ২০১৭ সালে ঘুরে গেছেন ম্যারাডোনা। আশাবাদী হওয়ার তাই যথেষ্ট কারণ ছিল। কিন্তু বাদ সাধল গোটা পৃথিবীকে স্তব্ধ করে দেওয়া করোনা-অতিমারি।


শেয়ার করুন