
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেছেন, ‘যত দিন না টিকা আসছে, তত দিন মাস্ককেই টিকা মনে করতে হবে। মাস্কের কোনো বিকল্প নেই। এটা বোঝা যাচ্ছে না যে করোনার দ্বিতীয় ঢেউ এসেছে, নাকি প্রথম ঢেউ চলমান রয়েছে। আমরা কোটি কোটি মানুষকে টেলিমেডিসিন দিয়েছি। আমাদের শঙ্কার কোনো কারণ নেই।’
আজ শনিবার বিকেলে রাজশাহী সার্কিট হাউসে অনুষ্ঠিত বিভাগীয় স্বাস্থ্যবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব মো. আবদুল মান্নান এসব কথা বলেন। তিনি চিকিৎসকদের সততা, দেশপ্রেম, মানবতা ও আন্তরিকতা নিয়ে মানুষের পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, এর বাইরে কিছু নেই। একজন রোগীও যেন অবহেলায় মারা না যান। সচিব বলেন, ‘আমরা শুধু শিরোনাম আর উপসংহার পড়েই রেখে দিই। ভেতরে ঢুকতে চাই না। সমস্যার ভেতরে ঢোকার মতো আন্তরিকতা চাই।’
খবর বিভাগঃ
করোনাভাইরাস