শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

জুভেন্টাসে খেললে এখনো বেঁচে থাকতেন ম্যারাডোনা!



 ডিয়েগো ম্যারাডোনা মানেই দুই রকম ছবি। প্রকৃতি তাঁকে অকৃপণ হাতে দিয়েছে। সেটা দেখাতে নিজেও কোনো কার্পণ্য করেননি, তাঁর পায়ের ছন্দ বিহ্বল করে রেখেছিল সবাইকে। ফুটবল প্রতিভায় তাঁর ধারেকাছে কেউ কখনো ছিলেন কি না, সে আলোচনা চলে। অন্য দিকটা একটু অস্বস্তিকর আলোচনার জন্ম দেন। খামখেয়ালি, নিয়ন্ত্রণহীন জীবনযাপনেও তাঁর প্রতিদ্বন্দ্বী খুব কমই ছিল। ২৫ নভেম্বর সবাইকে কাঁদিয়ে বিদায় নেওয়ার পেছনে তাঁর সে জীবনটাই প্রভাব ফেলেছে।

খামখেয়ালি ছিলেন, ছিলেন একরোখা। ফলে বহু যুদ্ধ করে দলে নেওয়ার পরও তাঁকে ছেড়ে দেয় বার্সেলোনা। নাপোলিতে গিয়ে নিজের ঘর খুঁজে পেয়েছিলেন। ক্লাব আর নেপলস শহরকে মনপ্রাণ দিয়ে ভালোবেসেছিলেন। তাঁর ছোঁয়ায় সাফল্যের দেখা পাওয়া শহরটিও পাগলের মতো ভালোবাসে তাঁকে। কিন্তু এই ভালোবাসাই নাকি কাল হয়েছিল। নাপোলিতে না গিয়ে জুভেন্টাসে খেললে নাকি এখনো জীবিত থাকতেন ম্যারাডোনা। এমন এক দাবি করে বসেছেন আন্তোনিও কাব্রিনি।


শেয়ার করুন