শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

‘স্মার্টফোন না পেলে বিয়েই নয়,’ অবশেষে আবদার পূরণ


 বিয়েতে রাজি হতে অনেকেই নানারকম শর্ত দেন। কেউ বলেন নতুন বাড়ি করে বিয়ে করবেন, কেউ আবার করেন ভালো চাকরির অপেক্ষা। কিন্তু বিয়ের জন্য নতুন ফোন পাওয়ার শর্ত দিয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের এক তরুণ। অবাক করার বিষয় হল, মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন একটি ডিভাইস উপহার পেয়েছেন তিনি।

জানা গেছে, কামাল আহমেদ নামে উত্তরপ্রদেশের ওই তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছিলেন, সদ্য বাজারে আসা এমআই ১০টি প্রো ফোনটি না পাওয়া পর্যন্ত তিনি বিয়ে করবেন না। এটাই যেন তার বড়দিনের উপহার।

তার টুইটটি নজরে পড়ে এমআই তথা শাওমি কর্তৃপক্ষের। আর সবাইকে অবাক করে দিয়ে উপহার হিসেবে তাকে একটি ফোন পাঠান শাওমি‌র ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর মানু কুমার জৈন।

এই ঘটনায় অবাক হয়ে যান আহমেদও। টুইট করে জানান, ‘এবার তিনি বিয়ের জন্য প্রস্তুত।‌’

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা।

এসএস/এমএস


শেয়ার করুন