মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

কোন দুজন পাচ্ছেন আজীবন সম্মাননা

 জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ এ আজীবন সম্মাননা প্রদানের বিষয়ে সুচন্দা ও সোহেল রানার নাম বেশি শোনা যাচ্ছে

কয়েক বছর ধরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে দুজন শিল্পীকে। সেই ধারাবাহিকতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯–এও থাকছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে কেউই বিষয়টি সম্পর্কে সরাসরি কিছুই বলতে চাইছেন না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে মোটামুটি নিশ্চিত করেছে, এবার আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন কোহিনুর আক্তার সুচন্দা ও সোহেল রানা।সোহেল রানা

কয়েক দিনের মধ্যে মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। এদিকে আজীবন সম্মাননায় যে দুজন বরেণ্য অভিনয়শিল্পীর নাম শোনা যাচ্ছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, এ বিষয়ে তাঁরা এখনো কিছুই জানেন না।সুচন্দা



শেয়ার করুন