
ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্যাসী স্বামী দেবধ্যানানন্দ জানান, রাত ৯টা ৩০ মিনিটে এখানে পূজা আরম্ভ হবে। রাত ৩টা ৪৫ মিনিটে পুষ্পাঞ্জলি প্রদান এবং রাত ৪টায় হোম (যজ্ঞ) অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ভক্তদের মধ্যে পুষ্পাঞ্জলি প্রদান করা হবে।
এ ছাড়া রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার বনগ্রামের রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, সূত্রাপুরের মালাকারটোলা বিহারীলাল জিউ মন্দির, নবাবপুরের নবেন্দ্রনাথ বসাক লেন, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার, বাংলাবাজারসহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শ্যামাপূজা
অনুষ্ঠিত হবে।
খবর বিভাগঃ
হিন্দু