ভিন্ন ধারার ব্যান্ড ‘যন্ত্রী’। যে ব্যান্ডের গানে গানে ভাসে মাটির ঘ্রাণ। আত্মার গভীরের সুরের চর্চা হবে-এমনটাই চিন্তা চেতনা থেকেই যন্ত্রীর জন্ম। মূলত লালনের গান নিয়ে কাজ করলেও যন্ত্রী করে যাচ্ছে লোকজ সুরের চর্চা ও গবেষণা।
একইসাথে বছরে কয়েকটি আর্ট ক্যাম্প করে থাকে ব্যান্ড দলটি। এছাড়াও আন্তর্জাতিক বাউল উৎসবেও অংশ নেয় যন্ত্রী, করে থাকে সুফি ওয়ার্কশপ।
সংগীতের মৌলিক ধারার চর্চা করার প্রত্যয় নিয়েই যন্ত্রীর প্রতিষ্ঠা করেন সাখাওয়াত হোসেন সাগর। সাগরের সঙ্গী ছিলেন হিমেল নূর, এখনও আছেন। এই ব্যান্ডের লাইন আপ আর দশটি ব্যান্ডদলের মতো নয়। অনেকেই যুক্ত হন যন্ত্রীর সঙ্গে। যুক্ত হন দেশখ্যাত লালন সংগীতশিল্পীরা।
চলতি বছরের জানুয়ারিতে ‘যন্ত্রী’ তিন বছরে পা রাখল। জন্মক্ষণকে স্মরণীয় করে রাখতে রাজধানীর ভাটারা এলাকায় যন্ত্রী উন্মুক্ত প্রান্তরে অফিসে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সংগীত চর্চা ও কেক কাটার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক মইনুদ্দিন কাজল, জুনিয়র এইডের আসাদ, বাউল আব্দুর রাজ্জাক পরবাসী, জলের গানের সাবেক সদস্য লিপু অসীম, সাইফি, সালমান, সাব্বির, কামরুল, আসিফ, ইমরোজ, কৃষ কমল, রবিউল, জুনিয়র এইডের আসাদ, গণমাধ্যমকর্মী তরিক রহমান, আলি আফতাব, নূর আলম, রাশেদ, রিশাদ,শাকিলা হায়দার।
ব্যান্ড দলের প্রতিষ্ঠাতা সাখাওয়াত সাগর বলেন, আমরা সংগীতের যে উদ্দেশ্য নিয়ে যন্ত্রী প্রতিষ্ঠাতা করেছি, সেটা যে সফলতার দিকে যাচ্ছে আজ এই আয়োজনেই সেটা স্পষ্ট। আমাদের সুরের টানে অতিথিরা এসেছেন। এটা আমাদের পরম পাওয়া। যন্ত্রী অনেকদূর যেতে চায় যদি সকলের ভালোবাসা, গ্রহণযোগ্যতা থাকে।
ব্যান্ডের বর্তমান লাইনআপ সাখাওয়াত হোসেন সাগর, হিমেল নূর, ফরিদ মজুমদার, তুষার আলি, সিয়ামুল সাজিদ মুন।
যন্ত্রীর গান :
