সোমবার, ৪ জানুয়ারি, ২০২১

৫৬ পৌরসভায় প্রার্থী মনোনয়নে তারিখ ঘোষণা বিএনপির

 

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ৫৬টি পৌরসভা নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য আবেদন ফরম সংগ্রহ ও জমাদানের সময়সূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৪ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় অথবা সংশ্লিষ্ট জেলা বিএনপি কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ এবং দলীয় নির্দেশনা অনুযায়ী শুধু বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ফরম জমা দিতে হবে।

নির্ধারিত ফরম ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এছাড়া ১২ জানুয়ারি বিকেল ৫টার পর কোনো আবেদন ফরম বিক্রি ও জমা নেয়া হবে না।

এতে আরও বলা হয়, আগামী ১৫ জানুয়ারি চূড়ান্ত দলীয় মনোনয়ন দেয়া হবে এবং ১৬ জানুয়ারি তা মিডিয়া প্রকাশ ও প্রত্যয়নপত্র দেয়া হবে।


শেয়ার করুন