বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

পীরগঞ্জের নিজকাবিলপুরে খাম্বাবিহীন নেস্কোর ২ ফেস একত্রিত হয়ে লক্ষাধিক টাকার ইলেক্ট্রনিক সামগ্রী হাই ভোল্টেজে ক্ষতিগ্রস্ত।

পীরগঞ্জের নিজ কাবিলপুরে নেস্কোর অবহেলা ও দায়িত্বহীনতার কারনে খাম্বা ছাড়া জিবন্ত গাছকে বিদ্যুৎ এর খুটি হিসেবে ব্যাবহার করায় ঝুলন্ত ২ ফেস একত্রিত হয়ে লক্ষাধিক টাকার ইলেক্ট্রনিক সামগ্রী হাই ভোল্টের কারনে পুড়ে গেছে ।

২ টি গ্রামের টিভি, ফ্রিজ, বাল্বসহ অনেক ইলেকট্রনিক সামগ্রী। উল্লেখ্য যে মাননীয়া স্থানীয় সাংসদ ডঃ শিরিন শারমিন চৌধুরীর আদেশে খিয়াড় পাড়া গ্রামের ৪ ফেসের তার পরিবর্তন করে নির্ধারিত খাম্বা বসিয়ে নিরাপদ বিদ্যুৎ ব্যাবস্থা প্রদান করার কথা থাকলেও কাজে তার কোন প্রমাণ পাওয়া যায়নি।

সাংসদের আদেশ অমান্য করে নেস্কোর কর্তৃপক্ষ আজোও অবদি কোন নিরাপদ ব্যাবস্থা গ্রহন করেন নি।এলাকাবাসীর বহুবার অভিযোগে ও কোন ফলাফল পাওয়া যায়নি, এ বিষয়ে আবাসিক প্রকৌশলীর অফিসিয়াল নাম্বারে বহুবার ফোনে যোগাযোগ করেও মেলেনি কোন সাড়া।

কি হবে এই এলাকায় সাধারণ জনগনের নিরাপত্তার? এমপি মহাদয়ার দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।সেই সাথে নেস্কোর উদ্ধোত্বন কর্মকর্তার ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জরুরী সমস্যা সমাধানের দাবী এলাকাবাসীর।

মতলুবুর রহমান বাবু, চীফ রিপোর্টার (Ltv news 24‌‌)

শেয়ার করুন