রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৫২

 

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৫২

রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

রোববার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (৭ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮৬০ পিস ইয়াবা, ৭১.৫ গ্রাম হেরোইন, ৩১ কেজি ৩০ গ্রাম গাঁজা, ১২টি ইনজেকশন, ৪৪৫ বোতল ফেনসিডিল ও ১৪৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে।

বিএ/জেআইএম


শেয়ার করুন