শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

তরুণ পার্টির প্রতিনিধি সভা কাল, থাকছেন জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) অঙ্গ-সংগঠন জাতীয় তরুণ পার্টির প্রতিনিধি সভা আগামীকাল শনিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বেলা ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শুক্রবার (২৫ ডিসেম্বর) জাপা চেয়ারম্যানের সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাপা চেয়ারম্যান বক্তব্য রাখবেন, বিশেষ অতিথি হিসেবে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ পার্টির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক মো. জাকির হোসেন মৃধার সভাপতিত্বে প্রতিনিধি সভা পরিচালনা করবেন তরুন পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান।

এসএম/এআরএ/জেআইএম

 


শেয়ার করুন