বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালো জেলা প্রশাসন

 

মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) জেলা স্কাউটস সদস্যদের সহযোগিতায় দিনব্যাপী জেলা প্রশাসনের কর্মকর্তারা রংপুর নগরের ২০৩ জন বীরমুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন কর্মকর্তারা। বীর মুক্তিযোদ্ধারা এসময় মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচারণ করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, করোনা মহামারির সময়ে বীরমুক্তিযোদ্ধাদের সুরক্ষার কথা বিবেচনা করে বাড়ি বাড়ি গিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

jagonews24

জেলা প্রশাসনের এমন উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।

এসএমএম/জেআইএম


শেয়ার করুন