মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

ধামরাইয়ে ফের মেয়র হলেন আ. লীগের গোলাম কবির

 

ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনে ২৩ হাজার ১১০ ভোট পেয়ে মেয়র পদে আবারো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম কবির মোল্লা।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু পেয়েছেন ১ হাজার ৫০৩ ভোট। তবে এর আগেই নির্বাচন চলাকালীন কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন এই মেয়র প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌরসভার সাধারণ সম্পাদক শওকত আলী ২৭২ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী এ ফলাফল ঘোষণা করেন ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে সাতজনের মধ্যে বর্তমান কাউন্সিলর আরিফুল ইসলাম ১৫৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রায়হানুল ইসলাম ৮৮৬ ভোট পেয়েছেন।

২ নম্বর ওয়ার্ডে চারজনের মধ্যে বর্তমান কাউন্সিলর আমজাদ হোসেন ১৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহাব আলী পেয়েছেন ১০৯৩ ভোট।

৩ নম্বর ওয়ার্ডে দুজনের মধ্যে সাবেক কাউন্সিলর মো. মোকছেদ ১৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর আবদুর রহমান ১৩০৬ ভোট পেয়েছেন।

৪ নম্বর ওয়ার্ডে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আলী ১১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আব্বাস আলী পেয়েছেন ১০১৫ ভোট।

৫ নম্বর ওয়ার্ডে চারজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে আমিনুল হাসান গার্নেল ১৪০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বর্তমান কাউন্সিলর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন পেয়েছেন ৬৮০ ভোট।

৬ নম্বর ওয়ার্ডে পাঁচজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বর্তমান কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাহেব আলী ১৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম কাউসার আহম্মেদ ৩২০ ভোট পেয়েছেন।

৭ নম্বর ওয়ার্ডে পাঁচজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বর্তমান কাউন্সিলর মনিরুজ্জামান ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মো. ফিরোজ খান পেয়েছেন ৬২৯ ভোট।

৮ নম্বর ওয়ার্ডে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বর্তমান কাউন্সিলর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ ১৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম ১২৭৫ ভোট পেয়েছেন।

৯ নম্বর ওয়ার্ডে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বর্তমান কাউন্সিলর আবু সাইদ ২২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরফান আলী পেয়েছেন ১৯৩২ ভোট।

অন্যদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বর্তমান কাউন্সিলর ফারহানা হোসেন ৫৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুন্ননাহার পেয়েছেন ২৩২৫ ভোট।

৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দুজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বর্তমান কাউন্সিলর শিরিন আক্তার শিখা ৫৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরজাহান বেগম পেয়েছেন ২১৩৬ ভোট।

৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে চারজনের মধ্যে নাছিমা খানম ৪০৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলর মালেকা বেগম ২৩১৩ ভোট পেয়েছেন।

মঙ্গলবার বিকেলে ধামরাই পৌরসভার সামনে এক সমাবেশের মাধ্যমে বিজয়ী প্রার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও বায়রার সভাপতি আলহাজ বেনজীর আহমেদ।

উল্লেখ্য, ধামরাই পৌরসভায় মোট ভোটার রয়েছে ৪২ হাজার ৬৪৪ জন। এরমধ্যে পুরুষ ২০ হাজার ৫৭৯ জন ও ২২ হাজার ৬৫ জন নারী। ২১টি কেন্দ্রে ১০৮টি ভোটকক্ষে ভোটাররা ভোট দেন।

আল-মামুন/এসআর/এমএস


শেয়ার করুন