রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) ২০১৯-২০২০ সালে তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ হারে লভ্যাংশ অনুমোদন দিয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক (প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড কর্তৃক মনোনীত) চৌধুরী কামরুজ্জামান, পরিচালক (স্বতন্ত্র) মো. আব্দুস সালাম এফসিএ, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, প্রধান অর্থ কর্মকর্তা কিশোর কুমার দেবনাথ, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান এফসিএস ও শেয়ারহোল্ডাররা।
সভায় বিনিয়োগকারীরা বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান এবং কোম্পানির ব্যবসা পরিচালনায় উন্নয়নের জন্য মূল্যবান মতামত দেন। বিনিয়োগকারীরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের পূর্ণ আস্থা ব্যক্ত করেন।
কোম্পানির বিনিয়োগকারীদের অব্যাহত সমর্থন আহ্বান এবং সভার চেয়ারম্যানের প্রতি ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত হয়।
এসজে/জেআইএম
